নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২২ জুলাই ২০২৬

বন্দরে ৬ পলাতক আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৫৬, ২২ জুলাই ২০২৬

বন্দরে ৬ পলাতক আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ বিশেষ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৬ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন— বন্দর বাবুপাড়া এলাকার মৃত কালু মুন্সির ছেলে পারভেজ হোসেন (৪৫), মদনপুর এলাকার মৃত ওমর চাঁন মিয়ার ছেলে আমানউল্লাহ (৫২), বন্দর ঝাউতলা এলাকার আব্দুল মজিদ মিয়ার ছেলে শাহ আলম (৪৫), বৈরাগীপাড়া পাতাকাটা এলাকার মজিবর মিয়ার ছেলে সোহেল (৪৩), দড়ি সোনাকান্দা এলাকার টুক্কু মিয়ার ছেলে রবিউল (৫০) এবং বন্দর আমিন আবাসিক এলাকার দুদু ভূঁইয়ার ছেলে মাসুম (৪৫)।

 

পুলিশ জানায়, মঙ্গলবার (২১ জুলাই) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বুধবার (২২ জুলাই) দুপুরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

বন্দর থানা পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশ বাস্তবায়নে ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের ওয়ারেন্ট তামিল অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

সম্পর্কিত বিষয়: