নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় রেলওয়ের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (৫ অক্টাবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সিদ্ধিরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ।
অভিযানে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা রোকনুজ্জামান (আরএনবি), রেলওয়ে পুলিশ, জেলা পুলিশ, এসআরবি-১১ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিসের পক্ষে সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়াও অভিযানে অংশ নেন।
রেলওয়ের ভূমিসম্পত্তি দখলমুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধভাবে দখল করা রেলওয়ের জমি উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়। এসময় প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রেলওয়ের সম্পত্তি অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


































