নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ ফেব্রুয়ারি ২০২৬

রিভারভিউ কমপ্লেক্স’র ত্রাণ সামগ্রী জেলা প্রশাসকের কাছে হস্তান্তর

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:১৫, ৫ সেপ্টেম্বর ২০২৪

রিভারভিউ কমপ্লেক্স’র ত্রাণ সামগ্রী জেলা প্রশাসকের কাছে হস্তান্তর

রিভারভিউ কমপ্লেক্স (নারায়ণগঞ্জ) এর মালিক ও ব্যবসায়ীদের পক্ষ থেকে নোয়াখালী বন্যা দুর্গত এলাকার ৫০০ পরিবারকে ত্রাণ সামগ্রী নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে মালিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ এ ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। 

এ সময় কে এম মাযহারুল ইসলাম জোসেফ এর নেতৃত্বে ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী সাইদুর রহমান প্রিন্স, মোহাম্মদ সোহেলখান, মো. হোসেন লিখন, মো. সবুজ, মোহাম্মদ আসলাম, শহিদুল ইসলাম পলাশ, মোহাম্মদ উজ্জল, মোহাম্মদ ইব্রাহীম ভূইয়া, মোহাম্মদ মিজান, মোহাম্মদ কুদ্দুস, মোহাম্মদ আলমগীর, এম এ মান্নান শাকিলসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ। এ সময় জেলা প্রশাসক বন্যাদূর্গতদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।