নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে অবস্থিত ইপিক গার্মেন্টসের পক্ষ থেকে শীতার্ত দরিদ্র ও এতিমদের মাঝে ৮০০ কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) আদমজীর সুমিলপাড়া বিহারী ক্যাম্প ও মিজমিজি পশ্চিম পাড়া এলাকায় একটি মাদ্রাসায় এসব কম্বল বিতরণ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে এসব কম্বল বিতরণ করা হয়।
দুটি আলাদা অনুষ্ঠানে এসব কম্বল বিতরণে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী ভাইস প্রেসিডেন্ট (হিউম্যান রিসোর্স) মিজানুর রহমান, জেনারেল ম্যানেজার নূর নবী চৌধুরী, সানজিদ হাসান, ম্যানেজার ফরহাদ হোসেন, বিহারী ক্যাম্প এফপিও প্রিপারেটরি স্কুলের কমিটির চেয়ারম্যান লিয়াকত হোসেন, সদস্য শামীম এবং মিজমিজি এতিমখানা ও মাদ্রাসার খতিব আলহাজ্ব ইমরান হোসেন কাসেমী।

































