নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১০ আগস্ট ২০২৬

বিদ্যানিকেতন হাই স্কুলের আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৪০, ১০ আগস্ট ২০২৬

বিদ্যানিকেতন হাই স্কুলের আন্তঃশ্রেণি  ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের ভূইয়ার বাগে অবস্থিত বিদ্যানিকেতন হাই স্কুলের আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সিটি পার্কের ফুটবল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

 

ফাইনালে মুখোমুখি হয় বিদ্যালয়ের দশম ও অষ্টম শ্রেণির দল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় অষ্টম শ্রেণিকে ৪-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় দশম শ্রেণি।

 

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি তুলে দেওয়া হয়।

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার শহীদউদ্দিন চৌধুরী স্বপন, কাজী নজরুল ইসলাম, ইব্রাহিম হোসেন পিলু, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সাবেক পিপি অ্যাডভোকেট নবী হোসেন, বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালনা পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, মনির হোসেন খান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

 

বিদ্যালয় সূত্রে জানা যায়, নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এবারের আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট ১০টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আরো পড়ুন