নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৩ অক্টোবর ২০২৬

নাসিক ১৮নং ওয়ার্ডে আবদুল জব্বারের গণসংযোগ ও পথসভা

প্রকাশিত:২১:১৬, ১৩ অক্টোবর ২০২৬

নাসিক ১৮নং ওয়ার্ডে আবদুল জব্বারের গণসংযোগ ও পথসভা

ডেঙ্গু বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১৮ নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী নাসিক ১৮ নং ওয়ার্ড শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

 

​মঙ্গলবার (১৩ অক্টোবর) বাদ আসর শহীদ নগর ১ ও ৩ নম্বর গলি, নতুন স্টেডিয়াম এলাকাসহ আশপাশের এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এই গণসংযোগ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

 

​কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার। পথসভায় বক্তব্যে তিনি বলেন, "ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়ার পাশাপাশি সরকার ও স্থানীয় প্রশাসনকে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে আরও জোর দিতে হবে।"

 

​এ সময় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনসহ স্থানীয় জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।