নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৪ মার্চ ২০২৬

সদর মডেল থানার মাদক মামলায় আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:১১, ১৬ আগস্ট ২০২৩

সদর মডেল থানার মাদক মামলায় আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জ সদর মডেল থানার মাদক আইনের এক মামলায় শাহাবুল হাসান (৩০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও আদালত আসামিকে আরও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন।

বুধবার (১৬ আগষ্ট) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচার উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে এ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর শিপ্রা মোদক বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।  মামলার বাদী, তদন্তকারী কর্মকর্তাসহ ১৩ জন সাক্ষী দেন। 

আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, ২০২১ সালের ৬ জুন নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকা থেকে ৭২৫ গ্রাম হেরোইনসহ শাহাবুল হাসান নামে ওই আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব-১১।  

পরে সদর মডেল থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করলে পুলিশ ২০ দিনের মাথায় ২৬ জুন অভিযোগপত্র আদালতে দাখিল কবে।
 

সম্পর্কিত বিষয়: