নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৩:২৯, ২৪ জুন ২০২২

বন্দরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বন্দর থানা পুলিশ মাদক উদ্ধারের অভিযান চালিয়ে দুই কেঁজী গাঁজাসহ আব্দুল হালিম ভুইয়া (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

 

গ্রেপ্তারকৃত মাদক কারবারি আব্দুল হালিম ভূইয়া একই এলাকার আনোয়ার হোসেন ওরফে আয়নাল মিয়ার ছেলে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৩ জুন) পুলিশ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আব্দুল হালিম ভূইয়াকে মাদক মামলায় দিয়ে আদালতে প্রেরণ করেছে।

 

এরআগে বুধবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের চিড়াপাড়া এলাকা অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।