নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:০৮, ২৭ মে ২০২২

ফতুল্লায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফতুল্লার চানমারী থেকে হেরোইনসহ ফারুক (২৪) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ফারুক জেলার বন্দর থানার হাফিজবাগ এলাকার মো. কাশেমের পুত্র।


বুধবার (২৫ মে) রাতে তাকে ফতুল্লার চানমারীর মনিরের গ্যারেজের সামনের রাস্তা থেকে গ্রেফতার করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় গ্রেপ্তারকৃতের সহোযোগী অপর মাদক ব্যবসায়ী ফতুল্লা থানার দেলপাড়া চেয়ারম্যান বাড়ী সড়কের নবী পাগলা বাড়ীর কুবেদ মিয়ার পুত্র সোহেল (২৩)।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক গোলাম সারোয়ার ও ইমানুর সঙ্গীয় ফোর্স সহ বুধবার রাত এগারোটার দিকে চানমারী মনিরের গ্যারেজের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ৮০ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী ফারুক কে গ্রোর করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় সোহেল নামক অপর মাদক ব্যবসায়ী।


এ বিষয়ে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।