নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ মার্চ ২০২৬

এমপি আল আমিনকে অবরুদ্ধ করার ঘটনায় তাহসানের প্রতিবাদ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:২১, ৪ মার্চ ২০২৬

এমপি আল আমিনকে অবরুদ্ধ করার ঘটনায় তাহসানের প্রতিবাদ

নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্প এলাকায় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে অবরুদ্ধ করে রাখার ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় যুবশক্তির সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সাবেক ১নং যুগ্ম সদস্য সচিব আদনান তাহসান। 

 

তিনি বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকে ‘তাণ্ডব’ আখ্যা দিয়েছিলো বিকেএমইএ সভাপতি মো. হাতেম। জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত এক ইফতার মাহফিলে নারায়ণগঞ্জু ৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বিকেএমইএ সভাপতি হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় আব্দুল্লাহ আল আমিনকে বিসিক এলাকায় ২ ঘন্টা অবরুদ্ধ করে রাখেন হাতেম সমর্থকরা যা প্রশাসনের দায়িত্বশীলতার প্রশ্ন তোলে।

 

আমরা স্পষ্ট দেখতে পারছি যে ফতুল্লার সাধারণ জনগন এখনো ফ্যাসিস্ট, চাঁদাবাজ, সন্ত্রাসীদের হাতে জিম্মি। একজন নির্বাচিত এমপি জনসম্মুখে অন্যায় কে অন্যায় বলেছেন বলে তাকেই আজ দু ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং প্রশাসনের সামনেই এনসিপির কর্মীদের উপরে অনাকাঙ্ক্ষিতা হামলা চালিয়েছে । অন্যায়কে অন্যায় বলার কারণে যেখানে এমপির নিরাপত্তা নেই সেখানে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়?

 

তিনি আরও বলেন, দোসর বলতে আমরা শুধু আওয়ামী লীগকেই বুঝি না, দোসর বলতে ফ্যাসিস্টয়ের পক্ষে স্বৈরাচার হওয়া ব্যক্তিদের বুঝি। জুলাই গণঅভ্যুত্থানে দুই হাজারেরও অধিক মানুষ শহীদ হয়েছেন, এখন পর্যন্ত তার কোনো সঠিক বিচার ব্যবস্থা আমরা দেখতে পারছি না। একের পর এক হত্যাকান্ড হয়েই চলেছে। শুধু মাত্র জুলাই না সকল হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে এবং হাতেমের অবিলম্বে পদত্যাগ চাই । আমরা মনে করি, সত্য উচ্চারণের সাহসই প্রকৃত নেতৃত্বের পরিচয়। 

ইনকিলাব জিন্দাবাদ