নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

বন্দরে নারীসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:১০, ১০ মে ২০২৬

বন্দরে নারীসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের বন্দরে নারী আসামিসহ বিভিন্ন মামলার চার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলো— হাজরাদী এলাকার মৃত আতাবউদ্দিন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সেকান্দর (৩৮), বেঁজেরগাঁও এলাকার রফিক আলী মিয়ার ছেলে রিয়াজুল (৩২), রূপালী আবাসিক এলাকার করিম মিয়ার ছেলে নাঈম (২২) এবং আবুল মিয়ার স্ত্রী মরিয়ম আক্তার (৪২)।

 

পুলিশ জানায়, শনিবার (৯ মে) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চার পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

 

পরে রোববার (১০ মে) দুপুরে পৃথক ওয়ারেন্ট মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

 

বন্দর থানা পুলিশ জানিয়েছে, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।