নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

রূপগঞ্জে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:২৩, ১৪ মে ২০২৬

রূপগঞ্জে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে একটি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধারসহ এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টার দিকে রূপগঞ্জ থানাধীন টেকনোয়াদ্দা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, রূপগঞ্জ থানার এসআই (নিঃ) হারুনুর রশিদের নেতৃত্বে রূপগঞ্জ থানার একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মো. মাসুদ মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ঢাকা জেলার খিলক্ষেত থানার পাতিরা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ তার হেফাজত থেকে একটি চোরাইকৃত BAJAJ DISCOVER মোটরসাইকেল উদ্ধার করে। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ল-১৫-১১১৮। উদ্ধারকৃত মোটরসাইকেলটি জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত বিষয়: