নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৭ আগস্ট ২০২৬

বন্দরে ডকইয়ার্ডে হামলায় আরিফ গ্রেফতার, অধরা বল্টু আমজাদ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:২৪, ২৬ আগস্ট ২০২৬

বন্দরে ডকইয়ার্ডে হামলায় আরিফ গ্রেফতার, অধরা বল্টু আমজাদ

নারায়ণগঞ্জের বন্দরে ডকইয়ার্ডে হামলা, ভাঙচুর ও লুটপাটের ও মালিককে হত্যা চেষ্টা মামলায় সন্ত্রাসী আমজাদ ওরফে বল্টু আমজাদের অন্যতম সহযোগী আরিফ হোসেন (৫২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার দেউলী বটতলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার এসআই লুৎফর রহমান। প্রকাশ থাকে যে, গত ১৩ আগস্ট সকালে বন্দরের ২৪ নম্বর ওয়ার্ডের বক্তারকান্দী এলাকার সন্ত্রাসী খন্দকার আমজাদ ওরফে বল্টু আমজাদ, তার দু’পুত্র হৃদয় ও আপন এবং সহযোগী আরিফ ২ লাখ টাকা চাঁদার দাবিতে এস এ হাইড্রোলিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস কোম্পানিতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় প্রতিষ্ঠানের মালিক ইমান খান বাধা দিলে তাকে হত্যার চেষ্টায় মারধর করে। এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার মো. ফায়েজ আহম্মেদ বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন। মামলা পর পরই গত ১৭ আগস্ট বিকেলে বল্টু আমজাদের দুই পুত্র হৃদয় (৩০) ও সুলতান মাহমুদ আপনকে (২৩) পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তার আরিফ হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে। তবে বল্টু আমজাদ ধরা-ছোঁয়ার বাইরে থাকায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে

সম্পর্কিত বিষয়: