নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে গাঁজাসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৫:১৯, ১৪ মে ২০২২

বন্দরে গাঁজাসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার

বন্দরে মটর সাইকেল তল্লশী চালিয়ে ৩ কেঁজি ৪’শ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ী পুলিশ। গত ১২ মে বৃহস্পতিবার রাতে বন্দর থানার ২৭ নং ওয়ার্ডের কুড়িপাড়া পুরাতন বাজারস্থ শাওনের চায়ের দোকানের সামনে থেকে ওই দুই মাদক ীকে গ্রেপ্তার কারবারীকে সক্ষম হয়। 


গ্রেপ্তারকৃতরা মাদক কারবারীরা হলো মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার হাতরপাড়া এলাকার আবুল কাশেম মিয়ার মাদক ব্যবসায়ী ছেলে রেজা হাসিব দিপু (৪৮) বর্তমানে সে সিদ্ধিরগঞ্জ থানার ভান্ডারী পুল এলাকার জনৈক লাল মিয়ার বাড়ি ভাড়াটিয়া।

 

অপর মাদক ব্যবসায়ী সফিকুল ইসলাম ওরফে রানা ভূইয়া (২২) সোনারগাঁ থানার মারবধী অলিপুরা বাজার এলাকার ইসমাঈল ভুইয়া ছেলে। বর্তমানে সে সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকায় বসবাস করছে । 


এ ব্যাপারে ধামগড় ফাঁড়ী এএসআই মো. কামাল হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারীর বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।