নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

বাবুরাইলে ফেন্সিডিল, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ১

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:০১, ১২ মে ২০২৬

বাবুরাইলে ফেন্সিডিল, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ১

নারায়ণগঞ্জের সদর উপজেলার বাবুরাইল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১, সিপিসি-১ এর একটি আভিযানিক দল। এসময় তার কাছ থেকে ফেন্সিডিল, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।

 

র‍্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ মে ) গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর থানাধীন বাবুরাইল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সূত্রে দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের তথ্য পেয়ে র‍্যাব সদস্যরা নজরদারি শুরু করে। এলাকাবাসীর অভিযোগ ছিল, মাদকের বিস্তারের কারণে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

 

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে বাবুরাইল এলাকার জনৈক পলাশের পরিত্যক্ত বাসায় অভিযান চালানো হয়। অভিযানকালে মাদকসহ মোঃ হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক হোসেন বাবুরাইল এলাকার বাসিন্দা। তার পিতার নাম রতন মিয়া এবং মাতার নাম মোছাঃ সাফিয়া বেগম।

 

র‍্যাব জানায়, আটক ব্যক্তির হেফাজত থেকে ৬ বোতল ফেন্সিডিল, ১৩৫ পিস ইয়াবা ও নগদ ৩০ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়েছে।

 

 র‍্যাব জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।