নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬

মেয়র আইভীকে শাহ নিজামের অনুরোধ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০৪:৫৮, ৮ অক্টোবর ২০২১

মেয়র আইভীকে শাহ নিজামের অনুরোধ

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম  নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে একটি অনুরোধ জানিয়েছেন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত আইডি থেকে তিনি একটি স্ট্যাটাস দিয়ে এই অনুরোধ জানান। শাহ নিজামের স্ট্যাটাসটি এখানে হুবহ তুলে ধরা হলো।

 

মেয়র আইভি আপা,,নিজের পদপদবী, অর্থনৈতিক ও অন্যান্য সুবিধা পাওয়ার জন্য আপনার কছে জীবনেও কোন অনুরোধ করিনি। আজ একটা অনুরোধ করি,,যারা আপনার পাশে বসে বলেন এ সরকার খুনির সরকার,, সাগর রুনি ও তনু হত্যা নিয়ে এ সরকারের বিরুদ্ধে কথা বলে,, যারা বলে ৬৪ জেলার গডফাদারের পৃষ্ঠপোষক এ সরকার,, সরকারের বিভিন্ন উন্নয়নকে নিয়ে প্রশ্ন বোধক বক্তব্য দেয় আপনি তাদের পাশে বসেই মুচকি হাসেন। তাই আপনার কাছে বিনীত অনুরোধ দয়া করে এ ছবিটা ব্যাবহার করে আমাদের প্রানের নেত্রী বাংলার মানুষের স্বপ্নদ্রস্টা জননেত্রী শেখ হাসিনা আপাকে ছোট করবেন না। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার কারনেই আপনাদের পরিচিতি, যদিও আপনার পিতার পূর্বে আপনাদের প্রকাশ করার মতো কোন বংশ পরিচয় নেই। দয়া করে কৃতজ্ঞতা প্রকাশ স্বরূপ এই ছবিটা ব্যাবহার না করে মাননীয় প্রধানমন্ত্রীকে সন্মানিত করবেন।

সম্পর্কিত বিষয়: