নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৭ ফেব্রুয়ারি ২০২৬

ফরাজিকান্দা উত্তরপাড়া যুব সমাজ কল্যান সংঘের ফ্রি মেডিকেল ক্যাম্প

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪১, ৭ নভেম্বর ২০২৫

ফরাজিকান্দা উত্তরপাড়া যুব সমাজ কল্যান সংঘের ফ্রি মেডিকেল ক্যাম্প

বন্দরে ফরাজিকান্দা উত্তরপাড়া যুব সমাজ কল্যান সংঘের আয়োজনে  ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টায় স্বপ্নযাত্রী ফাউন্ডেশন সার্বিক সহযোগিতায় উল্লেখিত সংগঠনের কার্যালয়ে  এ ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফরাজিকান্দা উত্তরপাড়া যুব সমাজ কল্যান সংঘের সভাপতি হাজী ফারুকুল ইসলাম জানান, এলাকার অসহায় ও সুবিধা বঞ্চিত নারী পুরুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করতে পরে সংগঠনের নেতৃবৃন্দরা বেশ আনন্দিত।

আমাদের সংগঠনটি সমাজ সেবা মূলক সংগঠন। সমাজের অসহায় মানুষদের সেবা ও তাদের পাশে থাকা আমাদের মূল লক্ষ। আমরা ২ শতাধিক অসহায় নারী ও পুরুষদের ডায়াবেটিস, রক্ত গ্রুপ নির্নয়সহ বিনামূল্যে  বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করেছি।

ওই সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক কাজী তরিকুল ইসলাম তারেক, সহ সভাপতি সাগর, বন্দর প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও ফরাজিকান্দা উত্তরপাড়া যুব সমাজ কল্যান সংঘের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক কাজী সাঈদ, অর্থ সম্পাদক আলমগীর হোসেন,  সহ সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জয় ও রকিবুল হাসান রকি, প্রচার সম্পাদক মুছা মিয়া, দপ্তর সম্পাদক কাজী মিতুল, সহ দপ্তর সম্পাদক আব্দুল আহাদ ও স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের সভাপতি আলাউল খালিদ ও সাধারন সম্পাদক মেহেদী হাসান ইমন প্রমুখ। 
 

সম্পর্কিত বিষয়: