নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৮ ফেব্রুয়ারি ২০২৬

ট্রাক কাভার্ডভ্যান এন্ড ট্রান্সপোর্ট মালিক সমিতি লাঙ্গলবন্দ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৪৬, ২৪ মার্চ ২০২৫

ট্রাক কাভার্ডভ্যান এন্ড ট্রান্সপোর্ট মালিক সমিতি লাঙ্গলবন্দ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান এন্ড ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি লাঙ্গলবন্দ শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের তাজমহল চাইনিজ রেষ্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টার এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান এন্ড ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি লাঙ্গলবন্দ শাখার সভাপতি মোঃ জালাল উদ্দীনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন -কার্যকরী সভাপতি গোলাম মাওলা, সহ-সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, সাংগঠনিক সম্পাদক মোতালেব ভূঁইয়া, কোষাধ্যক্ষ মোঃ ওমর ফারুক, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান ও মালিক সমিতি শিমরাইল শাখার সাধারণ সম্পাদক মোঃ সেন্টু বেপারী, সাংগঠনিক সম্পাদক মোঃ জাফর ইকবাল খোকন ও নারায়ণগঞ্জ জেলা মটর ওয়ার্কশপ ম্যাকানিক্স ইউনিয়নের সভাপতি মোঃ খলিলুর রহমান হামিদী।
 

সম্পর্কিত বিষয়: