নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ মার্চ ২০২৬

 সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:৩১, ৯ মে ২০২২

 সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু 

সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাদিম সাউদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৮ মে) দুপুরে ইউনিয়নের পূর্ব বেহাকৈর গ্রামের কোলিয়াভিটায় এ ঘটনা ঘটে। নিহত নাদিম সাউদ ওই গ্রামের নাসির মিয়ার ছেলে। 


গ্রামবাসী জানায়, নিজ বাড়ির পুকুরের মাটি কাটার জন্য পুকুরের পানি সেচে ফেলানোর সময় সেচ মেশিনে বিদুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতরভাবে আহত হয় সে। পরে পরিবারের লোকজন স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 


সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।