নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ৭৯৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০২:১১, ৩ মার্চ ২০২৪

সিদ্ধিরগঞ্জে ৭৯৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ শিসরাইল এলাকা থেকে ৭৯৪ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

শনিবার (২ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর সিপিসি ১ এর কোম্পানি কমান্ডার মেজর অনাবিল ইমাম।

শুক্রবার (১ মার্চ) সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দসহ মাদক কারবারি সুমন মিয়া ওরফে অনিককে (২৭) গ্রেপ্তার করা হয়। অনিক রূপগঞ্জের গোলাকান্দাইলের মকবুল হোসেনের ছেলে।

তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে বলে জানায় র‍্যাব।