নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৩ জানুয়ারি ২০২৬

বন্দরে শনি পাগলার আস্তানা থেকে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২১, ১২ সেপ্টেম্বর ২০২৪

বন্দরে শনি পাগলার আস্তানা থেকে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বন্দরে গাঁজা ও মাদক বিক্রি নগদ টাকাসহ নাসিমা বেগম (৩৪) নামে এক নারী মাদক কারবারিকে  আটক করে পুলিশে সোপর্দ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনরত ছাত্রসমাজ। ওই সময় আটককৃত নারী মাদক ব্যবসায়ী  কাছ থেকে ১২'শ গ্রাম গাঁজা ও মাদক বিক্রি নগদ ১৬ হাজার ২'শ টাকা উদ্ধার করে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর)  সকালে বন্দর থানার  ২৭নং ওয়ার্ডের ফুলহরস্থ শনি পাগলার আস্তানায় অভিযান চালিয়ে উল্লেখিত মাদক কারবারিকে হাতেনাতে আটক করে  পুলিশে  সোর্পদ করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করার প্রস্তুতি চলছে।

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান জানান, নাসিক ২৭ নং ওয়ার্ড ফুলহর এলাকায় শনি পাগলার মাজারের অন্তরালে মাদক বিক্রির অভিযোগে বৃহস্পতিবার সকালে বন্দরের ছাত্ররা একত্রিত হয়ে কৌশলে ওই মাজারে অভিযান চালায়। 

এসময় মাজারের পাশের দুইটি ঘরে তল্লাসি করে ১ কেজি ২'শ গ্রাম গাঁজা সহ নাসিমা নামে এক নারীকে আটক করে ধামগড় পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। ওই সময় মাজারের খাদেম রবু মিয়া কৌশলে  পালিয়ে যায়।