নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৪ ফেব্রুয়ারি ২০২৬

বন্দরে শীতলক্ষ্যা নদীর মাটি লুটের ঘটনায় বিআইডব্লিউটিএ’র মামলা 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৪:৪৫, ৬ মার্চ ২০২৫

বন্দরে শীতলক্ষ্যা নদীর মাটি লুটের ঘটনায় বিআইডব্লিউটিএ’র মামলা 

বন্দরে শীতলক্ষ্যা নদী তটের মাটি লুটের ঘটনায় মামলা করেছে বাংলাদেশ অভ্যন্তরিণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ( বিআইডব্লিউটিএ)। বুধবার নারায়ণগঞ্জ নদী বন্দরের সহকারি সমন্বয় কর্মকর্তা মোঃ রমিজউদ্দিন বাদী হয়ে বন্দর থানায় এ মামলাটি দায়ের  করেন। যার মামলা নং- ১০(৩)২৫।

মোঃ রমিজউদ্দিন জানান, বন্দরের বক্তারকান্দি, দেউলী চৌরাপাড়া এলাকায় প্রতিদিন গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা এস্কাভেটর ও ট্রাক দিয়ে সরকারের অনুমোদন ব্যতিত অবৈধভাবে শীতলক্ষ্যা নদীর তীরভুমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর তীর। শীতলক্ষ্যা নদী পাড়ের মাটি চুরি বন্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বিআইডবিøউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের পক্ষে তিনি মামলাটি করেন বলে জানান।

এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের ঘটনায় মামলা হয়েছে। অবৈধ মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।###