নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

ফতুল্লায়  ছোট ভাইকে হত্যার ঘটনায় আসামি বড় ভাই

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২০, ১৬ মে ২০২৬

ফতুল্লায়  ছোট ভাইকে হত্যার ঘটনায় আসামি বড় ভাই

বামে ঘাতক বড় ভাই ডানে নিহত ছোট ভাই

নারায়ণগঞ্জের ফতুল্লায়  ছোট ভাইকে কুপিয়ে হত্যা করার ঘটনায় বড় ভাই উজ্জল (৩৮) কে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন নিহত ও অভিযুক্তের বাবা মোঃ বাবুল মিয়া।


নিহত মোঃ মোহন (৩২) ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ সোনার বাংলা রোডের ফাজিল পাড়ার মোঃ বাবুল মিয়ার ছেলে।  স্থানীয়দের দাবি, অভিযুক্ত উজ্জ্বল মাদকাসক্ত ছিলেন।

মামলায় উল্লেখ্য করা হয়, নিহত মোঃ রাফি ওরফে মোহন (৩৪) বাদীর ছোট ছেলে। সে একজন গার্মেন্টস কর্মী।  বড় ছেলে উজ্জল মিয়া পেশায় একজন অটোরিক্সা চালক এবং মাদকাসক্ত। উজ্জল  গত কয়েকমাস ধরে বাড়ীর দলিল চেয়ে আসছিলো। দলিল দিতে রাজি না হওয়ায় ছোট ছেলে মোঃ রাফি ওরফে মোহন কে দিয়েও বাবা বাবুল মিয়ার নিকট থেকে বাড়ীর দলিল নেওয়ার চেষ্টা করে।  এতে করে উজ্জল নিহত রাফি ওরফে মোহনের ওপর ক্ষুদ্ধ হয়ে উঠে। এর জের ধরে শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ছয়টার দিকে বাদীর দ্বিতীয় তলার   উত্তর-পূর্ব পাশের রুম থেকে নিহত মোহন বের হওয়া মাত্র অভিযুক্ত উজ্জল মিয়া পূর্ব পরিকল্পিতভাবে ধারালো বটি দিয়া  মাথার দুই পাশে এবং পাছার ডান পাশে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
এসময় নিহত মোহনের ডাক-চিৎকারে বাদী ও তার  স্ত্রী সহ নিচ তলার ভাড়াটিয়ারা এগিয়ে এলে অভিযুক্ত  উজ্জল  ঘটনাস্থলে ধারালো বটি ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।  সেখান থেকে গেলে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গেলে  সকাল  ১০ টার দিকে রাফি ওরফে মোহন মারা যায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর আলম জানান, মামলা হয়েছে। অভিযুক্ত আসামীকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

সম্পর্কিত বিষয়: