নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৫ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৬:৪৮, ১৯ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার বাঘমারা তিন রাস্তার মোড় এলাকায় রজ্জব হেয়ার ড্রেসার অ্যান্ড সেলুনের সামনে অভিযান চালানো হয়। এ সময় মো. নুর সালাম (৫৫) নামে এক ব্যক্তিকে তল্লাশি করে তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার নুর সালাম বাঘমারা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে।