নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৮ নভেম্বর ২০২৬

সদরের ৭ ইউনিয়নে মশক নিধনের ওষুধ ও ফগার মেশিন বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৩০, ২৮ নভেম্বর ২০২৬

সদরের ৭ ইউনিয়নে মশক নিধনের ওষুধ ও ফগার মেশিন বিতরণ

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মশক নিধন কার্যক্রম জোরদার করতে নারায়ণগঞ্জ সদর উপজেলার সাতটি ইউনিয়নে মশক নিধনের ওষুধ ও ফগার মেশিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ওষুধ ও ফগার মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

এ উদ্যোগের ফলে ইউনিয়ন পর্যায়ে মশক নিধন কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। ফগার মেশিনের মাধ্যমে নিয়মিত মশক নিধন এবং মশার সম্ভাব্য প্রজননস্থলে ওষুধ প্রয়োগের মাধ্যমে মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

এ সময় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু ওষুধ প্রয়োগের ওপর নির্ভর না করে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তর ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সম্পর্কিত বিষয়: