নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৭ মার্চ ২০২৬

ইসদাইর গাবতলীর শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:০৫, ৭ মার্চ ২০২৬

ইসদাইর গাবতলীর শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর গাবতলী এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী ও দুর্ধর্ষ সন্ত্রাসী রকি ওরফে পেটকাটা রকি (৩৪)সহ পাঁচজনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

 

 

শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার ইসদাইর গাবতলী কাপুড়াপট্টি এলাকার আইসক্রিম ফ্যাক্টরি গলিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ফতুল্লা মডেল থানার ইসদাইর কাপুড়াপট্টি এলাকার মৃত হায়দার আলীর ছেলে রকি ওরফে পেটকাটা রকি (৩৪), মৃত সোনা মিয়ার ছেলে আনোয়ার (৪০), ইসমাইলের ছেলে নাছির (২৬), দেলোয়ারের ছেলে জিসান (২৪) এবং একই এলাকার ইসমাইল মিয়ার ছেলে শান্ত (২৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আফতাব, এসআই মনোয়ার হোসেন, এসআই হামিদুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হামিদ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় রকি ও তার চার সহযোগীকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২২৫ পুরিয়া গাঁজা, একটি চাইনিজ কুড়াল এবং দুটি রামদা উদ্ধার করা হয়।

 

 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি মাদক,ছিনতাই সহ প্রায় ১৫ টি মামলা রয়েছে বলে তিনি জানান।