নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

খানপুরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৫:৩৮, ৩ মে ২০২৬

খানপুরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ পৃথক এক বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় আরও একজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর দিক-নির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২ মে) রাত পৌনে ১০টার দিকে সদর থানাধীন খানপুর সরদারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সাকিল মিয়ার বাড়ির ভাড়াটিয়া রানার বাসার একটি কক্ষ থেকে তিনজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ নাহিদ হোসেন (২৯), মোঃ রাফি (২৬) এবং সোয়াদ খান (১৯)। তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের সঙ্গে থাকা আরও এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পু,লিশ।