নারায়ণগঞ্জ শহরের দেওভোগ আখড়া এলাকা থেকে ১৭২টি পিস ইয়াবাসহ হৃদয় (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা-পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটে দেওভোগ আখড়ার ১৪ নম্বর এলএনএ রোডে মোখলেছুর রহমানের টিনশেড বাড়ির দক্ষিণ পাশের গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হৃদয় ওই এলাকার মোখলেছুর রহমান ও লিপি বেগমের ছেলে।
পুলিশ জানায়, উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
এ ঘটনায় গ্রেপ্তার হৃদয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়। তার বিরুদ্ধে একই আইনে আগের তিনটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


































