নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:০৮, ১০ এপ্রিল ২০২৬

সোনারগাঁয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খেলার সময় ফুটবল পুকুরে পড়ে তুলতে গিয়ে পানিতে ডুবে আদনান ও আব্রাহাম নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা কাচঁপুরের রায়েরটেক এলাকায় এঘটনায় ঘটে। মৃত শিশুরা কুষ্টিয়া জেলার পিরোজপুর গ্রামে জিয়াউর রহমানের ছেলে ও রায়েরটেক খান বাড়ির নিজাম খানের বাসার ভাড়াটিয়া। 

প্রত্যক্ষদর্শী রনি হোসেন জানায়, দুই ভাই পুকুরে পাড়ে বল নিয়ে খেলা করছিল। হঠাৎ করেই তাদের আর দেখা যাইনি। পরে এক নারীর কান্নাকাটি দেখে তারা পুকুরে নেমে খোঁজাখুজি পর একে একে দুইজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।