নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি নাহিদ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৫:৫২, ৩ মে ২০২৬

সিদ্ধিরগঞ্জে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি নাহিদ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) “খ” জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খান এর নেতৃত্বে একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ( ২ মে) দিবাগত রাত সোয়া ১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন মজুমদার টিম্বার ফার্নিচার অ্যান্ড ডোর-এর সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয় এবং তার হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ নাহিদ মিয়া (২৫)। তার বাড়ি নড়াইল জেলার পশ্চিম বালিয়াডাঙ্গা এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।