নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

বন্দরে মাদকসহ ২ বিক্রেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৩৩, ৪ মে ২০২৬

বন্দরে মাদকসহ ২ বিক্রেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন— বন্দর থানার দড়ি সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার আল ইসলাম মিয়ার ছেলে ওসমান (২৫) এবং কুশিয়ারা এলাকার বকুল মিয়ার ছেলে সুজন (৩৩)।

 

পুলিশ জানায়, শনিবার (৩ মে) রাতে পৃথক অভিযানে মদনগঞ্জ বকুলতলা এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ী ওসমানকে এবং কুশিয়ারা এলাকার বালুর মাঠ থেকে হেরোইন ব্যবসায়ী সুজনকে গ্রেপ্তার করা হয়।

 

এ ঘটনায় বন্দর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আরিফ তালুকদার এবং বন্দর থানার এসআই আল আমিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। মামলার নম্বর ৬(৫)২৬ ও ৭(৫)২৬।

 

রোববার (৫ মে) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ও হেরোইন বিক্রি করে আসছিল।