নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৭ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাক চাপায় পথচারীর মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৫৭, ২৬ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাক চাপায়  পথচারীর মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক পারাপারের সময় ট্রাক চাপায় আবুল হোসেন নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

 

রোববার (২৬ জুলাই) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেনের বাড়ি নরসিংদী জেলায়। তার পূর্ণাঙ্গ পরিচয় এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আবুল হোসেন রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটিকে শনাক্ত করা হয়েছে ও আইনি ব্যবস্থা চলমান রয়েছে।