নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ অক্টোবর ২০২৬

বন্দরে বাকিতে ডাব বিক্রি না করায় হামলা, টাকা লুট, আহত ২

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:২৮, ৮ অক্টোবর ২০২৬

বন্দরে বাকিতে ডাব বিক্রি না করায় হামলা, টাকা লুট, আহত ২

নারায়ণগঞ্জ বন্দরে বাকিতে ডাব বিক্রি করতে রাজি না হওয়ার জের ধরে সন্ত্রাসী হামলায় ডাব বিক্রেতাসহ ২ জন আহত হয়েছে। ওই সময় হামলাকারি ডাব বিক্রির নগদ ৬ হাজার ৩০০ টাকা লুট করে নিয়ে যায়। আহতরা হলো বন্দর থানার কদম রসুল কলেজ মাঠ এলাকার দেলোয়ার শেখ মিয়ার ছেলে ডাব বিক্রেতা সাইফুল শেখ (৩২) ও পাশের দোকানী রমজান (৩৮)। স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। 

বৃহস্পতিবার ( ৮ অক্টোবর) বেলা ১২টায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ডাব বিক্রেতা প্রাথমিক চিকিৎসা গ্রহন করে ঘটনার ওই দিন দুপুরে হামলাকারি সন্ত্রাসী পিতা/পুত্রকে আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। 

জানা গেছে, ডাব বিক্রেতা সাইফুল শেখ দীর্ঘ দিন ধরে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডাব বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছে। 

প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে সাইফুল শেখ বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ডাব বিক্রি করতে আসলে ওই সময় একই থানার নবীগঞ্জ কবরস্থান সংলগ্ন দক্ষিনপাড়া হাড্ডি খাওরা বাড়ী এলাকার সফিক ওরফে সফি মিয়ার ছেলে মৃদুল বাকিতে ডাব চায়। 

ওই ডাব বিক্রেতা বাকিতে ডাব দিবে না বলে জানালে ওই সময় মৃদুল ও তার পিতা সফিক ওরফে সফি ক্ষিপ্ত হয়ে ডাব বিক্রেতা এলোপাতাড়ি ভাবে পিটিয়ে নিলাফুলা ও রক্তজমাট জখম করে। ওই সময় বখাটে যুবক মৃদুল ডাব বিক্রেতার পকেটে থাকা ডাব বিক্রির নগদ ৬ হাজার ৩'শ টাকা ছিনিয়ে নেয়।