নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৭ অক্টোবর ২০২৬

মদনপুর-ঢাকা রুটে বাস ভাড়া ১০ টাকা বাড়ানোর প্রতিবাদে যাত্রীদের ক্ষোভ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:১৬, ৭ অক্টোবর ২০২৬

মদনপুর-ঢাকা রুটে বাস ভাড়া ১০ টাকা বাড়ানোর প্রতিবাদে যাত্রীদের ক্ষোভ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে ঢাকা-মদনপুর রুটে চলাচলকারী দোয়েল ও স্বদেশ পরিবহনের বাস ভাড়া এক লাফে ১০ টাকা বাড়ানো হয়েছে। এতে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।

স্থানীয়রা জানান , বন্দর উপজেলার মদনপুর থেকে গুলিস্তান পর্যন্ত আগে বাস ভাড়া ছিল ৫০ টাকা। গত মঙ্গলবার থেকে কোনো যৌক্তিক কারণ ছাড়াই তা বাড়িয়ে ৬০ টাকা করে আদায় করা হচ্ছে। এছাড়া সোনারগাঁও চৌরাস্তা থেকে গুলিস্তান পর্যন্ত নেওয়া হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা।

যাত্রীদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে মদনপুর-গুলিস্তান রুটে ৫০ টাকা করে ভাড়া নির্ধারণ করা হয়। এতদিন এ হারেই ভাড়া আদায় করা হচ্ছিল । কিন্তু হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাত দেখিয়ে অতিরিক্ত ১০ টাকা আদায় শুরু করেছেন পরিবহন মালিকরা।

 বাস মালিকপক্ষের দাবি—জ্বালানি তেলের দাম অনুপাতে ভাড়ার পরিমাণ আরও বেশি হওয়ার কথা। সে তুলনায় তারা মাত্র ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকার জায়গায় ৬০ টাকা আদায় করছেন।

হঠাৎ করে এই অতিরিক্ত ভাড়া বৃদ্ধির ফলে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের সাধারণ যাত্রীদের যাতায়াতে বাড়তি আর্থিক চাপ তৈরি হয়েছে। দ্রুত এ রুটে একটি যৌক্তিক বাস ভাড়া নির্ধারণ করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী যাত্রীরা।

সম্পর্কিত বিষয়: