নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৯ নভেম্বর ২০২৬

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বর্ষার পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:১২, ২৯ নভেম্বর ২০২৬

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বর্ষার পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

মানবিকতা ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করে শারীরিক প্রতিবন্ধী শিশু বর্ষার চলাচল সহজ করতে হুইল চেয়ার প্রদান করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনযাত্রা সহজ করা এবং তাদের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ষার হাতে একটি হুইল চেয়ার তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দিন বিপ্লব।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের স্বাভাবিক চলাফেরা ও জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ ধরনের মানবিক উদ্যোগ অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন এবং প্রতিবন্ধী শিশুদের প্রতি সামাজিক দায়িত্ববোধ ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পর্কিত বিষয়: