জনদুর্ভোগ
জনদুর্ভোগ থেকে আরও খবর
সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা রোডে দেড় মাস ধরে গ্যাস নেই, সংকট সমাধানে তিতাসকে চিঠি
সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা রোডে দেড় মাস ধরে গ্যাস নেই, সংকট সমাধানে তিতাসকে চিঠি
সোনারগাঁওয়ে মাছ-মুরগি-ডিমের চড়া দামে নাকাল নিম্ন ও মধ্যবিত্তরা
সোনারগাঁওয়ে মাছ-মুরগি-ডিমের চড়া দামে নাকাল নিম্ন ও মধ্যবিত্তরা
নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে কাটেনি গ্যাস সংকট, সরবরাহ ফিরলেও কম চাপেই ব্যাহত উৎপাদন
কয়েকদিনের তীব্র সংকটের পর নারায়ণগঞ্জে গ্যাস সরবরাহ কিছুটা শুরু হলেও শিল্পাঞ্চলে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। সরবরাহ ফিরলেও অনেক এলাকায় গ্যাসের চাপ প্রয়োজনের তুলনায় কম থাকায় ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ, রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজারের বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে।
নারায়ণগঞ্জে প্রি-পেইড মিটার বাতিল দাবিতে গণ মিছিল
নারায়ণগঞ্জে প্রি-পেইড মিটার বাতিল দাবিতে গণ মিছিল
জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে এমপি আল আমিনকে স্মারকলিপি
নারায়ণগঞ্জে বিদ্যুৎ গ্রাহকদের আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের কাছে স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম।
গ্যাস সংকটে রূপগঞ্জে ৩ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ
গ্যাস সংকটে রূপগঞ্জে ৩ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ
সড়ক দুর্ঘটনায় নিহতের জেরে দেড় ঘণ্টা লিংক রোড অবরোধ, দীর্ঘ যানজটে ভোগান্তি
সড়ক দুর্ঘটনায় নিহতের জেরে দেড় ঘণ্টা লিংক রোড অবরোধ, দীর্ঘ যানজটে ভোগান্তি
কয়েক দিনের বর্ষণে বন্দরের তিন ওয়ার্ডে তীব্র জলাবদ্ধতা
কয়েক দিনের বর্ষণে বন্দরের তিন ওয়ার্ডে তীব্র জলাবদ্ধতা
হীরাঝিলে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার
হীরাঝিলে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার
বন্দরে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
বন্দরে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
নারায়ণগঞ্জজুড়ে বিদ্যুৎ বিভ্রাট, ভোগান্তিতে বাসিন্দারা
নারায়ণগঞ্জজুড়ে বিদ্যুৎ বিভ্রাট, ভোগান্তিতে বাসিন্দারা
নবীগঞ্জ-কাইকারটেক সড়ক যেন মরণফাঁদ, চরম দুর্ভোগ
নবীগঞ্জ-কাইকারটেক সড়ক যেন মরণফাঁদ, চরম দুর্ভোগ
নগরীতে ময়লার ভাগাড়ে জনদুর্ভোগ চরমে
নগরীরে ময়লার ভাগাড়ে জনদুর্ভোগ চরমে
ডিজেল সংকটে বন্দর সেন্ট্রাল ঘাটে ট্রলার চলাচল বন্ধের আশঙ্কা
ডিজেল সংকটে বন্দর সেন্ট্রাল ঘাটে ট্রলার চলাচল বন্ধের আশঙ্কা
নাসিকের ১৮ নং ওয়াডে পূর্ব মসিনাবন্দের সড়কটির বেহাল অবস্থা, জনদুর্ভোগ
নাসিকের ১৮ নং ওয়াডে পূর্ব মসিনাবন্দের সড়কটির বেহাল অবস্থা, জনদুর্ভোগ
কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত দীর্ঘ যানজট, যাত্রীদের ভোগান্তি
কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত দীর্ঘ যানজট, যাত্রীদের ভোগান্তি
পাম্পে তেলের সিরিয়াল, মহাসড়কে ১২ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠে আসায় ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে মাতুয়াইল থেকে মদনপুর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটারজুড়ে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। সময়ের সাথে সাথে যানজট আরও তীব্র হচ্ছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে এমন চিত্র দেখা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ট্রাফিক ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন। তিনি বলেন, মাতুয়াইলে একটি পাম্পে তেল নেয়ার সময় গাড়ি সিরিয়াল বড় হয়ে মহাসড়ক চলে আসে। এর মধ্যে তীব্র বৃষ্টি থাকায় ভোগান্তি আরও বেড়ে যায়। আমাদের
প্রয়োজনীয় পানি পাচ্ছে না বন্দরবাসী, চরম ভোগান্তি
প্রয়োজনীয় পানি পাচ্ছে না বন্দরবাসী, চরম ভোগান্তি
এলপিজি গ্যাসের দাম বৃদ্ধিতে বন্দরে ক্রেতারা বিপাকে
এলপিজি গ্যাসের দাম বৃদ্ধিতে বন্দরে ক্রেতারা বিপাকে
দুই মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ভয়াবহ যানজট, ভোগান্তিতে যাত্রীরা
দুই মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ভয়াবহ যানজট, ভোগান্তিতে যাত্রীরা
রূপগঞ্জে সড়কে ময়লার ভাগাড়, নাকাল জনজীবন
রূপগঞ্জে সড়কে ময়লার ভাগাড়, নাকাল জনজীবন রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল চৌরাস্তা এলাকার গুরুত্বপূর্ণ এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কটি এখন যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। সড়কের ওপর গড়ে ওঠা বিশাল ময়লার ভাগাড় থেকে ছড়িয়ে পড়ছে অসহনীয় দুর্গন্ধ, যা প্রতিদিন হাজারো পথচারী, যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের জীবনকে করে তুলেছে দুর্বিষহ। এই পরিস্থিতি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য এক ভয়াবহ হুমকিতে রূপ নিচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, গোলাকান্দাইলসহ আশপাশের বিভিন্ন হাটবাজার, মাছ ও সবজির আড়ত, দোকানপাট এবং আবাসিক এলাকার বর্জ্য নিয়মিতভাবে এনে ফেলা হচ্ছে এই সড়কের ওপর। দিনের পর দিন জমে থাকা এসব বর্জ্য পচে তৈরি হচ্ছে তীব্র দুর্গন্ধ। সড়কের একাংশ দখল করে থাকা এই ময়লার স্তূপের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সড়ক দিয়ে চলাচলরত পথচারীরা নাকে রুমাল বা কাপড় চেপে কোনোভাবে এলাকা অতিক্রম করছেন। অনেকেই জানান, কয়েক সেকেন্ডও সেখানে দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে পড়ে। বৃষ্টি হলে পচা ময়লা পানির সঙ্গে মিশে চারদিকে ছড়িয়ে পড়ে, সৃষ্টি হয় আরও ভয়াবহ পরিস্থিতি। তখন সড়কটি যেন একটি অস্থায়ী নর্দমায় পরিণত হয়। যেখানে এই ময়লার ভাগাড় গড়ে উঠেছে, তার কাছেই রয়েছে একটি ব্যস্ত বাসস্ট্যান্ড। এই স্ট্যান্ড থেকে দেশের পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। ফলে প্রতিদিন হাজারো মানুষ এই দুর্গন্ধময় পরিবেশের শিকার হচ্ছেন। স্থানীয়দের দাবি, এই পরিস্থিতির কারণে অনেককে হাসপাতালে পর্যন্ত নিতে হয়েছে। বাসচালক হেকমত আলী খান বলেন, এই সড়ক এখন চালকদের জন্য এক ধরনের ফাঁদে পরিণত হয়েছে। ময়লার স্তূপের কারণে রাস্তার অবস্থা খারাপ হয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বিশেষ করে নতুন চালকরা না বুঝে এই গর্তে পড়ে বিপদে পড়ছেন। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পথচারী নেয়ামত উল্লাহ সিদ্দিকী বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। অথচ এখানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে দাঁড়ানোই যায় না। দুর্গন্ধে শ্বাস নেওয়াই কঠিন হয়ে পড়ে। আমরা বারবার অভিযোগ করেও কোনো স্থায়ী সমাধান পাইনি। কলেজশিক্ষার্থী আমেনা আক্তার শিউলি বলেন, প্রতিদিন পড়াশোনার জন্য এই পথ দিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু ময়লার গন্ধ এতটাই তীব্র যে নাকে রুমাল চেপেও কোনো লাভ হয় না। অনেক সময় মাথা ঘুরে যায়। পরিবেশবিদ বন্দনা শিবা এ প্রসঙ্গে বলেন, অনিয়ন্ত্রিত বর্জ্য ব্যবস্থাপনা একটি নীরব কিন্তু ভয়াবহ সংকট, যা ধীরে ধীরে মানুষের জীবনযাত্রা, পরিবেশ এবং অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে। খোলা স্থানে পচনশীল বর্জ্য জমে থাকলে সেখান থেকে মিথেনসহ বিভিন্ন ক্ষতিকর গ্যাস নির্গত হয়, যা জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করে। একই সঙ্গে এসব বর্জ্য থেকে ছড়ানো জীবাণু মানুষের শরীরে মারাত্মক রোগের সৃষ্টি করতে পারে। একটি কার্যকর ও টেকসই সমাধানের জন্য প্রয়োজন পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, আধুনিক ডাম্পিং সিস্টেম, পুনর্ব্যবহার কার্যক্রম এবং সর্বোপরি জনগণের সচেতনতা বৃদ্ধি। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ ছাড়া এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। স্থানীয় ডিকেএমসি হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম ভূইয়া বলেন, এই এলাকায় একাধিক হাসপাতাল রয়েছে। রোগীরা এখানে চিকিৎসা নিতে এসে উল্টো ময়লার দুর্গন্ধে আরও অসুস্থ হয়ে পড়ছেন। এটি অত্যন্ত দুঃখজনক এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। রূপগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌস খান বলেন, পচা ময়লা থেকে উৎপন্ন গ্যাস ও জীবাণু মানুষের শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি করতে পারে। বিশেষ করে শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যালার্জি এবং ভাইরাসজনিত সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। শিশু ও বয়স্কদের জন্য এটি আরও বিপজ্জনক। গোলাকান্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিন মোল্লা বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশে আমরা নিয়মিতভাবে ময়লা পরিষ্কার করার চেষ্টা করি। কিন্তু নির্দিষ্ট ডাম্পিংয়ের স্থান না থাকায় অল্প সময়ের মধ্যেই আবার ময়লা জমে যায়। স্থায়ী সমাধানের জন্য নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা চালু করা অত্যন্ত জরুরি। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আমরা নিয়মিতভাবে সড়কটি পরিষ্কার করার জন্য অভিযান চালাচ্ছি। তবে এটি দীর্ঘমেয়াদি সমাধান নয়। ইতোমধ্যে ময়লা ডাম্পিংয়ের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। আশা করছি, আগামী এক মাসের মধ্যে সেখানে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করা যাবে।
না:গঞ্জ-ঢাকা রুটে হঠাৎ ট্রেন চলাচল বন্ধ, ঈদে যাত্রীদের দুর্ভোগ
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে হঠাৎ করেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঈদের আগমুহূর্তে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ট্রেন বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন চরম অনিশ্চয়তায়, বেড়েছে বিকল্প পরিবহনের ওপর চাপ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দিনব্যাপী তীব্র যানজট, চরম ভোগান্তি
সকাল ৮টার পর থেকে যানজট শুরু হয় এবং বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত যানজট আরো তীব্র হয়।
সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা ১৫ কিলোমিটার তীব্র যানজটে ভোগান্তি
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে সোনাগাঁয়ের মেঘনা টোল প্লাজা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৫ কিলোমিটার এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।
দুই মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ১৯ কিলোমিটার যানজট
দুই মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ১৯ কিলোমিটার যানজট
নিত্যপণ্যের বাজারে দফায় দফায় দাম বৃদ্ধি, কঠিন হয়ে পড়ছে জীবনযাত্রা
দাম বৃদ্ধির কারণ হিসেবে অনেকেই বলছেন, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দাম বাড়াচ্ছে।
দক্ষিণ সস্তাপুর তিন রাস্তা মোড়ে বার মাস হাঁটু পানি, চরম ভোগান্তি
দক্ষিণ সস্তাপুর তিন রাস্তা মোড় এলাকায় দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি-সৌচাগারের পানি সহ ময়লার নোংরা পানি সারা বছর ধরে জমে থাকে।
হাজীগঞ্জ-সস্তাপুর সড়কে জলাবদ্ধতায় চরম ভোগান্তি
হাজীগঞ্জ এলাকায় হাজীগঞ্জ-সস্তাপুর মেইন সড়কে সরিষা ভীলার সামনে বৃষ্টির পানি জমে থাকায় সাধারণ মানুষকে দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে ৫ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
ঢাকা- নারায়ণগঞ্জ ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে রেল চলাচল হটাৎ করে বন্ধ হয়ে যাওয়ায়। আসান্ন ইদুল আযাহ ঘরমুখো মানুষেরা ভোগান্তিতে পরেছে।
মুসলিমনগরে পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা, দূর্ভোগ চরমে
সদর উপজেলার ফতুল্লার মুসলিমনগরে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এবং পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
মীর জুমলা সরকারি স্টাফ কোয়াটারের রাস্তার উপর কাঁচা বাজার, দুর্ভোগ
কাঁচা বাজার বসার জন্য নির্ধারিত জায়গা থাকার পরও শহরের মীর জুমলা সরকারি স্টাফ কোয়াটারের রাস্তার উপর বসছে কাঁচা বাজার
ভগ্নদশায় পড়ে আছে মাহমুদ নগরের পাকা ঘাটলা
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের মাহমুদনগর এলাকায় অবহেলিত অবস্থায় পড়ে আছে জন গুরুত্বপূর্ণ গোছলের (সিড়ি) ঘাটলাটি।
নারায়ণগঞ্জে বিশেষ টাস্কফোর্সের অভিযান, ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
নারায়ণগঞ্জে তিন উপজেলা সদর, বন্দও ও সোনারগাঁয়ে অভিযান চালিয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স। বিভিন্ন অপরাধে ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় বিভিন্ন বাজার তদারকি করা হয়।
শহরের বাজারগুলোতে সবজির সঙ্গে চড়া মাছ-মাংসের দামও
নারায়ণগঞ্জ শহরের বাজার গুলোতে গত সপ্তাহের মতো এ সপ্তাহেও চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ, মাংস ও সবজি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগে যাত্রীরা
ভোর থেকে মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ কারণে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
বাজারগুলোতে বেড়েছে ব্রয়লার মুরগির দাম, অপরিবর্তিত সবজি ও ডিম
নারায়ণগঞ্জের শহরের দিগুবাবুর বাজারসহ বিভিন্ন বাজারে সাপ্তাহিক ছুটির দিনে মুরগির বাজারে একদিনের ব্যবধানে প্রতিকেজিতে বেড়েছে ১০ টাকা।
পঞ্চবটী-চাষাড়া সড়ক মরণ ফাঁদে পরিণত, ঝুঁকি নিয়েই চলাচল
পঞ্চবটী থেকে চাষাড়া যাওয়া এবং শিল্প নগরী বিসিকের প্রবেশ মুখের সড়কটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
শিমরাইল-আদমজী-চাষাঢ়া সড়ক মরণফাঁদে পরিণত
টানা তিনদিনের বৃষ্টিতে বেহাল অবস্থা হয়ে আছে শিমরাইল-আদমজী-চাষাঢ়া সড়কের সিদ্ধিরগঞ্জ অংশ।
নারায়ণগঞ্জের বাজার গুলোতে সবজিসহ সবকিছুর দাম চড়া
নারায়ণগঞ্জের বাজারে সব ধরনের সবজি, মুরগি, ডিম ও চালসহ সবকিছুই যেন সাধারণ মানুষ নাগালের বাইরে। প্রতিটি সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।
দিনভর বৃষ্টিতে নারায়ণগঞ্জবাসীর দুর্ভোগ
বঙ্গোপসাগরে সৃষ্ট স্থল নিম্নচাপের প্রভাবে বুধবার রাত থেকে দিনভর নারায়ণগঞ্জে থেমে থেমে বৃষ্টি হয়েছে। কখনো হালকা, কখনো মাঝারি এবং কখনো মুষলধারে বৃষ্টির সঙ্গে ছিল বাতাসও।
মুরগিতে স্বস্তি ফিরলেও বেড়েছে সবজির দাম
চলতি সপ্তাহ জুড়ে নারায়ণগঞ্জের বাজার গুলোতে সবজি, ডিম ও মুরগির দাম চড়া। তবে মুরগির দাম কিছুটা কমলেও বেড়েছে সবজির দাম।
টানাবৃষ্টিতে নারায়ণগঞ্জে জনজীবন বিপর্যস্ত
বৃষ্টিতে শহর এলাকার অলিগলিতে পানি জমে গেছে। কাদাপানিতে সয়লাব সবদিক। বিপর্যস্ত হয়ে পড়েছে তিলোত্তমা এ শহর ও শহরের বাইরের জনজীবন।সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবীরা লোকজন।
সপ্তাহের ব্যবধানে অস্থির কাঁচাবাজার, বেড়েছে চাল ও ডিমের দাম
নারায়ণগঞ্জের বাজারগুলোতে অস্থির হয়ে উঠেছে কাঁচাবাজার। টমেটো-মরিচ-পেঁয়াজ-করলা-আদা-রসুন-গাজর-কাকরোল-কহি-কুমড়া-ঢেড়শসহ বিভিন্ন সবজিতে সপ্তাহের ব্যবধানে ১০-২০ টাকা বেড়েছে।
বেড়েছে কাঁচা মরিচের ঝাল, আগের দামেই মাছ-মুরগি
নারায়ণগঞ্জ শহরের প্রধান পাইকারি দিগুবাবুর বাজারে সবজির মূল্য কিছুটা সহনশীল থাকলেও বেড়েছে কাঁচা মরিচে দাম। সপ্তাহ ব্যবধানে প্রতিকেজি কাঁচা মরিচে ৪০ থেকে ৬০ টাকা বেড়েছে। তবে মুরগি মাছ ও ডিম বিক্রি হচ্ছে আগের দামেই।
বাজারে সবজির দাম কমলেও বেড়েছে কাঁচা মরিচের ঝাঁজ
নারায়ণগঞ্জ শহরের বাজারগুলোতে সবজির দাম কমলেও বেড়েছে কাঁচা মরিচের ঝাঁজ । গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে প্রায় সব সবজির দাম কমেছে ২০ থেকে ৩০ টাকা। আর কাঁচা মরিচ কেজি প্রতি ২৪০-২৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বেড়েছে আলু ও পেঁয়াজের দাম, মরিচের দামও বাড়তি : দিশেহারা ক্রেতা
সাবিনা আক্তার নামে চল্লিশোর্ধ্ব এক নারী পুরো বাজার ঘুরেও পছন্দসই দামে লাউ না কিনতে পেরে এক দোকানির সাথে কথাকাটাকাটি শুরু করে দিয়েছেন। এক পর্যায়ে দোকানি তাকে এই বাজারে আসতে নিষেধ করেন।
বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম, দিশেহারা সাধারণ মানুষ
নারায়ণগঞ্জের বাজারগুলোতে নানা অজুহাতে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। আমদানি কম বা বৈরী আবহাওয়া নতুবা উৎপাদন কম-এমন সব যুক্তি দেখিয়ে বেড়ে যায় বিভিন্ন পণ্যের দাম।

























































































