নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৭ অক্টোবর ২০২৬

বন্দরে বিশেষ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১৫

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:২৮, ৭ অক্টোবর ২০২৬

বন্দরে বিশেষ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১৫

নারায়ণগঞ্জের বন্দরে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৫ পুরিয়া হেরোইন, ৪ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৭৭০ টাকাসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া ওয়ারেন্টভুক্ত একজন, ৪ মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে অভিযানে ১৫ জন গ্রেপ্তার হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরের তিনটি পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ৫ মাদক কারবারি হলেন—বন্দর থানার উত্তর লক্ষণখোলা এলাকার মৃত বাদল হোসেন মিয়ার ছেলে সজিব হোসেন (৩০), সালেহনগর এলাকার মৃত মধু মিয়ার ছেলে শাহীন (৫০), বন্দর স্কুলঘাট এলাকার মৃত আবুল কালাম মিয়ার ছেলে রবিউল ইসলাম (৪৫), ঝালকাঠি সদর থানার দেউলিয়া এলাকার দেলোয়ার হোসেন মিয়ার স্ত্রী মারুফা (২৫) এবং ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মৃত কুদ্দুস মিয়ার মেয়ে আখি ইসলাম মিম (১৫)।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে, একই দিন বিকেলে উত্তর লক্ষণখোলা এলাকায় এবং সন্ধ্যা সোয়া ৭টার দিকে সালেহনগর এলাকায় পৃথক অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে মাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে গ্রেপ্তার সজিব হোসেনের কাছ থেকে হেরোইন, শাহীন ও অন্যদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ১৭০ পিস ইয়াবা, ৫৫ পুরিয়া হেরোইন, ৪ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৭৭০ টাকা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় এসআরবি-১১, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বন্দর থানা পুলিশ বাদী হয়ে গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা করেছে। মামলাগুলোর নম্বর—১০(১০)২৬, ১১(১০)২৬ ও ১২(১০)২৬।

এ ছাড়া পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত একজন, চারজন মাদকসেবী ও বিভিন্ন অপরাধে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে বন্দরসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ১৫ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে বুধবার (৭ অক্টোবর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত বিষয়: