নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৬ ফেব্রুয়ারি ২০২৬

বন্দরে মাটি কেটার অভিযোগে ২ জনকে  ৩ লাখ জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২৯, ২৮ মে ২০২৫

বন্দরে মাটি কেটার অভিযোগে ২ জনকে  ৩ লাখ জরিমানা

বন্দরে  ইটভাটায় বিক্রির জন্য ভেক্যু দিয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে নেওয়ার সময় ২ জনকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গত মঙ্গলবার (২৭ মে) বিকেল ৫টায়  বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের মনারবাড়ি এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন বন্দর সহকারী কমিশনার(ভুমি) রহিমা আক্তার ইতি।

বন্দর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) রহিমা আক্তার ইতি জানান, ব্যক্তিমালিকানাধিন জমির মাটি অবৈধভাবে কেটে নেওয়ার ব্যাপারে তার কাছে লিখিত অভিযোগ দেন স্থানীয়রা।

অভিযোগ পেয়ে বুধবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে তিনি বন্দরের মনারবাড়ি এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। 

এ সময় তিনি সুজন নামের এক ব্যক্তিকে ভেক্যু দিয়ে মাটি কাটতে দেখেন এবং  ভ্রাম্যমান আদালতের তাৎক্ষণিকভাবে মাধ্যমে তার কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেন।

এরপর মাটি পরিবহনের সময় আলআমিন নামের অপরজনের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন। 

জরিমানা প্রদানকারী সুজন(২৩) নোয়াখালী সদর থানার দক্ষিণ নাজিরপুর এলাকার জসিমউদ্দিনের ছেলে  ও আল আমিন(৪০) কুমিল্লার দাউদকান্দি থানার পাইদার চর এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে  ।

সম্পর্কিত বিষয়: