নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৪ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে  প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি

কোন ধরনের গণশুনানী ছাড়াই সরকারকে বেকায়দায় ফেলতে ফ্যাসিস্ট সরকারের আমলের প্রিপেইড মিটার প্রকল্প জনগণের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জের বিশিষ্টজনরা। প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ জ্বালানী মন্ত্রীর সঙ্গে বৈঠকের পূর্বে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন না করতে ডিপিডিসির প্রকল্প পরিচালকসহ উর্ধতনদের কাছে দাবি জানিয়েছেন আন্দোলনরতরা। যদি এরপরেও জনদাবি উপেক্ষা করে প্রিপেইড মিটার লাগানোর চেষ্টা করা হয় তাহলে এর দায়ভার বিদ্যুৎ বিভাগকে নিতে হবে বলে হুশিয়ারী দেন তারা।