নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ নভেম্বর ২০২৬

শহর

এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে খেলাফত মজলিসের মানববন্ধন

এলপিজি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণের প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে খেলাফত মজলিস। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল ৪টা ৩০ মিনিটে চাষাঢ়াস্থ শহীদ জিয়া হল প্রাঙ্গণে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন যখন দুর্বিষহ, তখন এলপিজি গ্যাসের দাম একসঙ্গে ২২৩ টাকা বৃদ্ধি জনজীবনে নতুন করে চাপ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক বাজারের অজুহাতে বারবার মূল্যবৃদ্ধি করে সাধারণ মানুষের পকেট কাটার নীতি বন্ধ করতে হবে। গ্যাসের মূল্য নির্ধারণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। তিনি অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনগণের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মূল্য নির্ধারণের দাবি জানান। তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ এমনিতেই সংকটে রয়েছে। এ অবস্থায় রান্নার মতো মৌলিক প্রয়োজনের জ্বালানির দাম বাড়িয়ে জনগণের দুর্ভোগ বাড়ানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শ্রমিকদের চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিরাজুল মামুন বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের আন্দোলনের প্রতি আমরা পূর্ণ সমর্থন জানাই। শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো দ্রুত মেনে নিয়ে তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। মানববন্ধন থেকে এলপিজি গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জনস্বার্থবিরোধী মূল্যবৃদ্ধি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান পায়েল, মুফতী আব্দুল গনী, মুহাম্মদ শরীফ মিয়াজী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিস বন্দর থানা পশ্চিম শাখা সভাপতি হাফেজ মাওলানা ফরিদুজ্জামান, সদর থানা সাধারণ সম্পাদক আব্বাস সিকদার, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দীক, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, মহানগর প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, ইসলামী যুব মজলিসের জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ প্রমুখ।

শহর থেকে আরও খবর

এবার নারায়ণগঞ্জে ঢুকলে হাত-পা থাকবে না, শামীম ওসমানকে টিপু

দক্ষ যুব গড়তে প্রযুক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্ব দিতে হবে: এমপি কালাম

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৯৪ মাদকসেবিসহ গ্রেপ্তার ১২৭

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১২৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ছয়জন মাদক ব্যবসায়ী, ৯৪ জন মাদকসেবী, চারজন ডাকাত এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চারজন সদস্য রয়েছেন।

ডেঙ্গু প্রতিরোধে মাঠে সদর উপজেলা প্রশাসন, পরিষ্কার হচ্ছে খাল-ড্রেন

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯৬

নারায়ণগঞ্জে জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও মদসহ ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দিনগত রাত পর্যন্ত জেলার সাতটি থানা এলাকা ও ডিবি পুলিশের একাধিক দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, অভিযানে মোট ৪ হাজার ৫৪০ পিস ইয়াবাবড়ি ও ১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসায়ী ৭ জন, মাদকসেবী ৫৮ জন, পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি ১৫ জন, নিয়মিত মামলার আসামি ৭ জন, বিভিন্ন ধারায় ৭ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ সদস্য রয়েছেন। সবচেয়ে বেশি আসামি গ্রেপ্তার হয়েছে ফতুল্লা এলাকা থেকে। ফতুল্লা মডেল থানা পুলিশ ১০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ১৩ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ৩ জন, নিয়মিত মামলার ৩ জন ও অন্যান্য ধারায় ২ জনসহ সর্বমোট ২২ জনকে গ্রেপ্তার করেছে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী, ১৪ মাদকসেবী, ৪ জন পরোয়ানাভুক্ত আসামি ও নিষিদ্ধ সংগঠনের ১ সদস্যসহ ২১ জনকে গ্রেপ্তার করে। এছাড়া সোনারগাঁও থানা পুলিশ ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ও ১ বোতল বিদেশি মদসহ ৪ মাদক ব্যবসায়ী, ১১ মাদকসেবী, ২ পরোয়ানাভুক্ত ও ২ জন অন্য ধারার আসামিসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছে। অন্যান্য থানার মধ্যে বন্দর থানায় ১১ জন, সদর মডেল থানায় ১০ জন, আড়াইহাজার থানায় ৭ জন এবং রূপগঞ্জ থানায় ৬ জন গ্রেপ্তার হয়েছেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ১৪০

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৪০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৬৩ ক্যান বিয়ার, ২৯৫ পিস ইয়াবা, ৬১ বোতল স্কাফ, ৪৫ বোতল ফায়ারডিল

ডিসি ও সানিকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা

মহানগর জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটির  আহ্বায়ক রাইসুল, সদস্য সচিব শান্ত

নারায়ণগঞ্জে ৮৪ জন গ্রেপ্তার, ২৬ হাজার ইয়াবা উদ্ধার

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২৬ হাজার ১৯১ পিস ইয়াবা ও ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ফরাজীকান্দা কাজী বাড়ি হতে রেললাইন পর্যন্ত সরু রাস্তাটির বেহাল দশা

ঝুঁকিপূর্ণ ভবনের দরজা খোলা রেখেই পরিত্যক্ত দরজায় সিলগালা নাসিকের!

শব্দদূষণের দায়ে ৪ যানবাহনকে জরিমানা, ৪ হর্ন জব্দ

জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮৫, মাদকদ্রব্য উদ্ধার

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১২৪ পিস ইয়াবা, ১০ কেজি গাঁজা ও ১০ বোতল উইনসেরেক্স (WINCEREX) উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ মোট ৮৫ জনকে গ্রেপ্তার করেছে জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশের পরিচালিত

প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের র‌্যালি

প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ যুবদলের র‌্যালি

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৮০ জন গ্রেপ্তার, মাদক উদ্ধার

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) পরিচালিত এসব অভিযানে ৩৩৬ পিস ইয়াবা, ৬ কেজি ১৬০ গ্রাম

নারায়ণগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের ছুটির দিন পরিবর্তন, ক্ষুব্ধ রোগীরা

বাবুরাইলে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৮২ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৮২ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৮২ জন গ্রেপ্তার

নগরীতে হকার উচ্ছেদ করতে গিয়ে তোপের মুখে নাসিক প্রশাসক

নারায়ণগঞ্জ শহরের পুরাতন কোর্টের সামনে হকার উচ্ছেদ করতে গিয়ে হকারদের তোপের মুখে পড়েন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৮৩, মাদক উদ্ধার

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭১, মাদক উদ্ধার

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২ হাজার ১২২ পিস ইয়াবা, ৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজা ও ৮০ লিটার চোলাই

সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে ছিনতাই

সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে ছিনতাই

সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে ছিনতাই

নারায়ণগঞ্জে রাত ৮টার মধ্যে প্রতিমা বিসর্জন, পুলিশের বিশেষ ট্রাফিক নির্দেশনা

বিসর্জন শোভাযাত্রার নির্ধারিত রুট, বিসর্জন শেষে খালি যানবাহন বের হওয়ার পথ, একমুখী চলাচল, বাসের ইউটার্ন ও পার্কিং এবং ভারী যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। একই সঙ্গে প্রতিমা বিসর্জনের জন্য রাত ৮টা পর্যন্ত সময় নি

অপরাধী যত ক্ষমতাশালীই হোক, ছাড় নয়: নারায়ণগঞ্জে আইজিপি

অপরাধী যে মতের, বর্ণের, ধর্মের কিংবা যত ক্ষমতাশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের অবস্থান

নারায়ণগঞ্জের আতিথেয়তায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

নারায়ণগঞ্জের আতিথেয়তার মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৬১ জন গ্রেপ্তার, ১৪৮১ পিস ইয়াবা উদ্ধার

নারায়ণগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৮১ পিস ইয়াবাসহ ৬১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) জেলার সাতটি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক

ভোরের নারায়ণগঞ্জে ছিনতাইয়ের আতঙ্ক, এবার শিকার সাংবাদিক ও তার মেয়ে

আপিল বিভাগে দ্রুত শুনানি হবে নারায়ণগঞ্জের সাত খুন মামলা

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬০, মাদকসেবী ৪০

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) পরিচালিত এ অভিযানে

জিয়াউল ইসলাম কাজল ও আতিকুল ইসলাম মুন্নার মুক্তির দাবিতে মানববন্ধন

ডেঙ্গু প্রতিরোধে সদরে পরিচ্ছন্নতা অভিযান, ওয়াপদা খালে ১০০ বৃক্ষরোপণ

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৭, অস্ত্র ও মাদক উদ্ধার

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ৪৮ জন মাদকসেবী, ছয়জন মাদক কারবারি, ১৩ জন ওয়ারেন্টভুক্ত

নারায়ণগঞ্জে ১২ মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৯৭

নারায়ণগঞ্জে ১২ মাদকব্যবসায়ীসহ গ্রেপ্তার ৯৭

শহরে ভোরবেলা ছিনতাইকারী চক্রের ২ সদস্য  বিদেশি পিস্তল ও মাদকসহ গ্রেপ্তার

মা ইলিশ সংরক্ষণে অভিযান: জব্দ ইলিশ ও পিরানহা মাছ

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১০৫ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৭৬ জন মাদকসেবী, পাঁচজন কিশোর গ্যাংয়ের সদস্য, ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, তিনজন মাদক ব্যবসায়ী, নিয়মিত মামলার দুই আসামি, অন্যান্য ধারায় ১২ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের

নারায়ণগঞ্জে বিশ্ব মান দিবসে মানসম্মত পণ্য ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহারে গুরুত্বারোপ

বন্দরে ২৯ পূজামণ্ডপে চাল ও ১ লাখ ৪৫ হাজার টাকা বিতরণ

কাজল-মুন্নার মুক্তি দাবি নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের

আইভীর বাড়ির ইট খুলে নেওয়ার হুঁশিয়ারি টিপুর

আইভীর সাথে স্লোগান দেওয়া সকলকে ছবি দেখে গ্রেপ্তার করা হবে: সাখাওয়াত

সাবেক মেয়র আইভীর আইনজীবী কাজলসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর অন্যতম আইনজীবী অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্য দুজন হলেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান তুষার ও আতিকুল ইসলাম। তাঁদের সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮৭

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ১১ জন মাদক ব্যবসায়ী, ৩৪ জন মাদকসেবী,

নাসিক ১৮নং ওয়ার্ডে আবদুল জব্বারের গণসংযোগ ও পথসভা

ডেঙ্গু বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১৮ নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী নাসিক ১৮ নং ওয়ার্ড শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। ​মঙ্গলবার (১৩ অক্টোবর) বাদ আসর শহীদ নগর ১ ও ৩ নম্বর গলি, নতুন স্টেডিয়াম এলাকাসহ আশপাশের এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এই গণসংযোগ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। ​কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার। পথসভায় বক্তব্যে তিনি বলেন, "ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়ার পাশাপাশি সরকার ও স্থানীয় প্রশাসনকে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে আরও জোর দিতে হবে।" ​এ সময় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনসহ স্থানীয় জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯২, উদ্ধার ১৪১০ পিস ইয়াবা

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) পরিচালিত এ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী,

নাসিকের ১৫ ও ১৮ নম্বর ওয়ার্ডে মহানগরী জামায়াতের মশা নিধন কর্মসূচি

সদর উপজেলা ইউএনও গোল্ডকাপ ২০২৬ প্রস্তুতিমূলক সভা

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭০

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭০

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭০

নারায়ণগঞ্জে আলোচনায় ৯৭৩ চাঁদাবাজ ও সন্ত্রাসী

নারায়ণগঞ্জে চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে ৯৭৩ জনের সংখ্যা প্রকাশের খবর সামনে আসার পর জেলাজুড়ে শুরু হয়েছে আলোচনা। তালিকায় কারা রয়েছেন, তাদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে এবং রাজনৈতিক পরিচয়ধারী কে কে আছে- এসব প্রশ্ন ঘুরছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের মধ্যে

রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির  সেলাই মেশিন-হুইলচেয়ার বিতরণ

দিল্লিতে আওয়ামী লীগ, দেশে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান অভিযোগ করে বলেছেন, “পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আর বাংলাদেশে বসে দেশবিরোধী জামায়াতে ইসলামী চক্রান্ত করছে।”

আদালতে যাওয়ার পথে আইনজীবী  মুনির উদ্দিনের মৃত্যু, আদালতপাড়ায় শোক

নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে  জেলা পরিষদের অনুদান প্রদান

২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে গ্রেপ্তার ৬৩

২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে গ্রেপ্তার ৬৩

২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে গ্রেপ্তার ৬৩

দেশজুড়ে আলোচিত সন্ত্রাসীর তালিকায় নারায়ণগঞ্জের ৪০৮

দেশজুড়ে `আলোচিত সন্ত্রাসী`র তালিকায় শীর্ষে নারায়ণগঞ্জের ৪০৮ জন

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৪

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ২৪ ঘন্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) পরিচালিত এ অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

চাষাঢ়ায় ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু

নারায়ণগঞ্জে ডিবির পৃথক অভিযানে ২২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২২

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ২৪ ঘন্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত অভিযানে মাদক

ইজিবাইক বন্ধের সুযোগে নারায়ণগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়

নাসিক ৮ নং ওয়ার্ডের বৌবাজারে বিনামূল্যে পানি দিচ্ছেন স্বপন আহমেদ

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০৯

নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি রিয়াদ চৌধুরীর

‘গ্যাস নেই’ বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে, বেশি দাম বললেই মিলছে সিলিন্ডার

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৯

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের ২৪ ঘন্টার বিশেষ অভিযানে মাদকসেবী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ ১১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাসিকের ৮নং ওয়ার্ডে রাতেও পানির খোঁজে ছুটছেন বাসিন্দারা

বদলে গেছে নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের চিত্র

খানপুর হাসপাতালে রোগীর স্বজনদের  মোবাইল চুরি, চোর আটক

পরিচ্ছন্নতার অভিযানে বদলে গেল ডিসি অফিস-চানমারী সড়কের চিত্র

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৪

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন মামলার ১৫৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জে ১৫৫ কেজি গাঁজাসহ বিপুল পরিমান মাদক ধ্বংস

নাসিক ৮নং ওয়ার্ডে সরকারি ডিপ টিউবওয়েল ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ!

আধুনিক বাংলাদেশ গড়তে শিক্ষকদের অবদান রাখতে হবে: সাখাওয়াত হোসেন

বিশ্ব বসতি দিবসে পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার তাগিদ

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪১

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের পৃথক বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ ১৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দেওভোগে ১৭২ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার

প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ সংগঠনের কর্মীসহ গ্রেপ্তার ৯৮

নারায়ণগঞ্জে বাস ভাড়া ও হাফ পাশ নিয়ে ৭ ছাত্র সংগঠনের আল্টিমেটাম

নারায়ণগঞ্জ-ঢাকা রুটে অতিরিক্ত বাস ভাড়া প্রত্যাহার এবং শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালুর দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে রাজনৈতিক দলের ৭ ছাত্র সংগঠনের জোট ‘পরিবহন সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য’। আগামী ৩ অক্টোবরের মধ্যে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সর্বোচ্চ ৫৫ টাকা ভাড়া নির্ধারণ ও শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী হাফ পাস চালুর পদক্ষেপ না নেওয়া হলে ৬ অক্টোবর থেকে নারায়ণগঞ্জে বাস চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জোটের নেতারা। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেয়া হয়। জোটভুক্ত সংগঠনগুলো হলো বাংলাদেশ ছাত্র ফেডারেশন, জাতীয় ছাত্রশক্তি, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র মজলিস, ছাত্র জমিয়ত বাংলাদেশ ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতারা বলেন, গত ২০ সেপ্টেম্বর সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর পর প্রজ্ঞাপন জারির আগেই ২২ সেপ্টেম্বর থেকে ‘উৎসব’ ও ‘বন্ধন’ পরিবহন ৫৫ টাকার পরিবর্তে ৬০ টাকা এবং শিক্ষার্থীদের কাছ থেকে ৩৫ থেকে ৪০ টাকা ভাড়া আদায় শুরু করে। তাঁদের দাবি, বিআরটিএর নির্ধারিত হার ও দূরত্বের হিসাব অনুযায়ী ফ্লাইওভারের টোলসহ এ রুটে ভাড়া কোনোভাবেই ৫৫ টাকার বেশি হওয়ার কথা নয়। ভাড়া কমানোর দাবি তোলার পর মালিকপক্ষ বাস চলাচল বন্ধ করে সাধারণ যাত্রীদের জিম্মি করার কৌশল নিয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ছাত্রনেতারা। তাঁরা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া অবিলম্বে সর্বোচ্চ ৫৫ টাকা কার্যকর করার দাবি জানান। পাশাপাশি সপ্তাহের সাত দিন যেকোনো সময় পরিচয়পত্র দেখালে শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ৩০ টাকা ভাড়া নেওয়া এবং নিঃশর্ত হাফ পাস চালুর দাবি জানান। এ ছাড়া বাস ও কাউন্টারে নির্ধারিত ভাড়ার নোটিশ টাঙানো, যাত্রীদের রসিদ প্রদান এবং ভাড়া নির্ধারণে খরচ ও টোলের হিসাব জনসমক্ষে প্রকাশের দাবি জানানো হয়। পরিবহন খাতে প্রতিযোগিতা বাড়াতে বিআরটিসি বাসের সংখ্যা এবং রেলপথে ট্রেন ও বগির সংখ্যা বাড়ানোর দাবিও জানান তাঁরা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৩ অক্টোবরের মধ্যে দাবি বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে ৪ অক্টোবর শহরে বিক্ষোভ মিছিল, ৫ অক্টোবর গণস্বাক্ষর কর্মসূচি এবং ৬ অক্টোবর থেকে সড়ক অবরোধ পালন করবে ‘পরিবহন সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য’। সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, বেসরকারি পরিবহন মালিকদের সুবিধা দিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিআরটিসি বাস সার্ভিস সীমিত রাখা এবং ট্রেনের বগির সংখ্যা কমিয়ে রাখা হয়েছে। পরিবহন খাতে চাঁদাবাজির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ছাত্রনেতারা বলেন, বাস মালিকেরা বৈঠকে চাঁদা দেওয়ার বিষয়টি অস্বীকার করলেও বাস্তবে তাঁরা নিজেরাই ‘মাফিয়াতন্ত্র ও সিন্ডিকেট’ গড়ে তুলে যাত্রীদের পকেট কাটছেন। দলীয় মতপার্থক্য ভুলে সাধারণ মানুষের অধিকার আদায়ে এ ঐক্যবদ্ধ আন্দোলন শুরু হয়েছে উল্লেখ করে নেতারা বলেন, ছাত্রদলের স্থানীয় একটি অংশ শিক্ষার্থীদের দাবির বিপক্ষে অবস্থান নিলেও প্রগতিশীল ও নাগরিক সমাজকে সঙ্গে নিয়ে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক সৌরভ সেন, সহ-সাধারণ সম্পাদক মৌমিতা নূর, জাতীয় ছাত্রশক্তির মহানগর আহ্বায়ক আমিনুল ইসলাম, জেলা আহ্বায়ক মাহফুজ খান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের মহানগর সভাপতি আতিকুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের জেলা সম্পাদক কামরুল হাসান মিরাজ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সিয়াম, ছাত্র জমিয়ত বাংলাদেশের জেলা আহ্বায়ক আবুল হাসানাত মেহরাব ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সংগঠক মো. আসাদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

হাসপাতাল-গণপরিবহনে বিশেষ সুবিধাসহ পরিবারে মর্যাদা চান প্রবীণরা

আন্তর্জাতিক প্রবীন দিবস হাসপাতাল-গণপরিবহনে বিশেষ সুবিধাসহ পরিবারে মর্যাদা চান প্রবীণরা

মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা, সদরে ১০ জন পেলেন চাষের উপকরণ

সাংবাদিক মিন্টু ও কাজিম রেজার স্মরণে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে দোয়া ও স্মরণসভা

সুধীজন পাঠাগারে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, থাকছে আর্থিক পুরষ্কার

নজরুল বর্ষ উপলক্ষে সুধীজন পাঠাগারে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

নারায়ণগঞ্জে বিসিক চাকরি মেলা ২০২৬-এর উদ্বোধন

I

নারায়ণগঞ্জে ব্যবসায়ীরা যে সুযোগ আর পাচ্ছে না

শিল্পের বিকাশে উদ্যোক্তাদের সৎ ও নিরাপদ  ব্যবসার আহ্বান আইবিডব্লিউএফের

চাষাড়ায় শুভ হত্যা:  প্রধান আসামী অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪

পেটের ভেতর ২ হাজার পিস ইয়াবা, চাষাঢ়ায় নারীসহ গ্রেপ্তার ২

বিশ্ব পর্যটন দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি

জেলা প্রশাসকের সাথে রিয়াদ চৌধুরীর সৌজন্য  সাক্ষাৎ

নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণের ২য় ব্যাচ শুরু

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০৫

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৭

শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ